স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনায় দাম বাড়ছে দুই হাজার ৩৩৩ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। এর ফলে প্রতি ভরি সবচেয়ে ভালোমানের স্বর্ণ দেশের বাজারে ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে।
বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এই তথ্য জানিয়েছেন।
দিলীপ কুমার বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল কী হয়, সেটা মাথায় রেখে সবাই এখন সোনার মজুদ বাড়াচ্ছে। আমার মনে হয়, জানুয়ারি পর্যন্ত সোনার দাম ঊর্ধ্বমুখীই থাকবে।
করোনা মহামারির মধ্যে বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খুব উঠা-নামা করছে। গত তিন সপ্তাহে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৫৩ ডলার বেশি বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় গত ২৪ সেপ্টেম্বর দেশে ভরিতে আড়াই হাজার টাকার মতো কমানো হয়েছিল।
মহামারির মধ্যে অস্থির বাজারে বাড়তে বাড়তে দেশে ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে ওটাই ছিল সোনার সর্বোচ্চ দর। গত ১৩ অগাস্ট সব ধরনের স্বর্ণের দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল বাজুস। তার এক সপ্তাহ পর ২১ অগাস্ট কমানো হয় ভরিতে এক হাজার ৪৫৮ টাকা। এরপর তিন দফা বাড়িয়ে গত ২৪ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল। ওই দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৫৮ ডলার। কিন্তু গত তিন সপ্তাহে এই দাম বেড়ে বৃহস্পতিবার রাত ৯টায় ১৯১২ ডলারে উঠেছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







