স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমের দায়িত্ব
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।”
স্পিকার আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামাল উদ্দীন বক্তব্য রাখেন।
দৈনিক সকালের সময় পরিবারের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, প্রতিযোগিতামূলক বাজারে দেশের অন্যতম একটি দৈনিক হিসেবে পত্রিকাটি পাঠকের কাছে জায়গা করে নিয়েছে। এ সময় তিনি পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উদযাপনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় নানা রূপে বাংলাদেশের মহান নির্মাতা বঙ্গবন্ধুকে স্মরণ করবে। মুজিববর্ষ উপলক্ষে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ২৩ বছর আপোষহীন থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। দু:খী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন। আর অর্থনৈতিক মুক্তি অর্জনই ছিল তাঁর লক্ষ্য। এ সময় তিনি ক্ষুধা, দারিদ্র, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। বাংলাদেশের ৯২ শতাংশ জনগণ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে এবং দারিদ্রের হার ২১ শতাংশে নেমে এসেছে।
তিনি সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের রুপকার উল্লেখ করে বলেন, ডিজিটাইজেশনের ফলে আজ বাংলাদেশে গণমাধ্যম বিকাশের সুবর্ণ সময় অতিবাহিত করছে এবং পত্রিকা প্রকাশ সহজ হয়েছে।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের প্রকৃত সত্য জানাতে সহায়তা করে। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানান।
দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ও দৈনিক সকালের সময় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






