স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ২০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে হামলায় সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে।
এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময়ই সব ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়।
এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাইস্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। এরপর হঠাৎ করে দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাঁশি নিয়ে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটে। একজনকে আটকও করা হয়েছে। প্রয়োজনে এ ঘটনায় মামলা হবে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











