স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আগামীকাল রোববার, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের মূল বেদী শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ফুলে-ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা।
২৬ মার্চ উপলক্ষে ধোয়া মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের জন্য প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সব প্রস্তুতির কাজ।
দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিদেশী কুটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।
আগামীকাল সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন এসময় তাদেরকে সেখানে দেয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গন সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে।
২৬ মার্চ পালনে স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রঙ-তুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে। দিবসটি পালনে সব প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।
মাসব্যাপী চলা পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করে এ কাজে নিয়োজিত হাফিজ, ইমদাদসহ অন্যান্য শ্রমিকরা জানালেন, পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলেছে মাসব্যাপী। ধোয়া-মোছা ও রং তুলির কাজও শেষ হয়েছে।
সাভার জাতীয় স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান গতকাল জানলেন, ২৬মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন এদিন ভোরে রাস্তার দু’ধারে দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন।
২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ইতিমধ্যে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইনÑশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিন সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন বলেও জানান তিনি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











