ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৪:৪৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

স্বামীকে হারালেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ড. ফেরদৌসী কাদরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

অধ্যাপক সালেহীন কাদরী ও ড. ফেরদৌসী কাদরী। ছবি : সংগৃহীত

অধ্যাপক সালেহীন কাদরী ও ড. ফেরদৌসী কাদরী। ছবি : সংগৃহীত

র‍্যামন ম্যাগসেসে-২০২১ পুরস্কার পাওয়ার পরদিনই আজ বুধবার স্বামীকে হারালেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী অধ্যাপক সালেহীন কাদরী মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে আইসিডিডিআরবি-এর মিডিয়া ম্যানেজার তারিফ হাসান জানান, অধ্যাপক সালেহীন কাদরী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়েছিলেন। সর্বশেষ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।