ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ০:৩২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

স্বাস্থ্যবিধি তদারকিতে রাজধানীতে অভিযান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা তদারকিতে ঢাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর নিউমার্কেটে স্বাস্থ্যবিধি সচেতনতায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। একইসঙ্গে রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিংমল এলাকায় অভিযান চালাচ্ছেন ডিএমপির আরেক ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দুই এলাকায় করোনা সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে মাইকিং করে মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হচ্ছে।

এর আগে কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখাসহ ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

তবে দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১১ দিন বন্ধ থাকার পর গত ২৪ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুল দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

-জেডসি