স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ দেশজুড়ে ঈদের নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ সারা দেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।অন্যান্যবার ঈদের জামাতে অন্যরকম আমেজ থাকলেও এবার তেমনটি ছিল না। করোনা মহামারির কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। এমন আতঙ্কের মধ্যেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল থেকে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীতে বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। আবার কোনো কোনো জায়গায় স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে দেখা যায়, মসজিদের প্রবেশপথগুলোতে জীবাণুনাশক কক্ষের ভেতর দিয়ে মসজিদে ঢুকছেন মুসল্লিরা। সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, মগবাজার ও মতিঝিলের বিভিন্ন মসজিদে মুসল্লিদের একই নিয়মে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।
ঈদের নামাজে অংশ নিতে যারা সকালে মসজিদের ভেতরে ঢুকেছিল তারা সবাই স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেছেন। কিন্তু যারা ভেতরে জায়গা পাননি তারা মসজিদের বাহিরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। এ সময় অনেকেকে গায়ে গা ঘেঁষে নামাজ আদায় করতে দেখা গেছে। সব কিছু মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।
তবে ঈদের নামাজ শেষে চির পরিচিত দৃশ্য মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলির দৃশ্য এবার চোখে পড়েনি। করোনার সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা।
এবার বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় এই ঈদের জামাত হয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











