স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নেতারা। সভায় সরকারি হাসপাতালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় সংগঠনটি এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তি ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে। এ সময় তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে—সব সরকারি হাসপাতালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি সেবা চালু করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ। উন্নত বিশ্বের আদলে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি হাসপাতালে হাসপাতাল ফার্মাসিস্ট নিয়োগ এবং ক্লিনিক্যাল ফার্মেসি সেবা চালু করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানানো হয়। এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্ট অন্তর্ভুক্তি, হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি কার্যক্রমের মানোন্নয়নে স্বতন্ত্র ফার্মেসি পরিদপ্তর গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফার্ম ডি প্রোগ্রাম চালু করে পর্যায়ক্রমে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি প্রোগ্রামকে বি ফার্ম থেকে ফার্ম ডি-তে রূপান্তরের দাবি তোলা হয়।
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘ফার্মাসিস্ট’ ও ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট’ পদবির সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করার বিষয়টিও দাবির মধ্যে রয়েছে। সংগঠনটির মতে, দেশের আইন অনুযায়ী ‘ফার্মাসিস্ট’ বলতে কেবল গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে বোঝায়। তাই ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট’ শব্দটি নির্দিষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন।
ছয় নম্বর দাবিতে ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (ডিজিডিএ) ড্রাগ সুপার পদে শুধুমাত্র গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশে নিবন্ধনবিহীন ব্যক্তিদের অবৈধ ফার্মেসি প্র্যাকটিস বন্ধের আহ্বান জানানো হয়।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত দাবি আদায়ে জনসচেতনতা ও জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মাজিদ তারেক, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








