ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৪:৫৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা.আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা.আবুল বাশার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা.আবুল বাশার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তাকে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পলন করে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। আজ তার পদত্যাগপত্র গৃহীত হয়। তাই আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।