ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৭:৪৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।  পুরোনো ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পুরোনো ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

হোম আইসোলেশনে থাকার বিষয়টি আজ মঙ্গলবার অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা করাচ্ছি।’

এদিকে, ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মহাপরিচালক জানান, তিনি হোম আইসোলেশনে থাকায় অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।