ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজার বাসায় ফেরেন তিনি।

এর আগে বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা ও ব্যক্তিগত নারী স্টাফ।

হাসপাতালে তার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর গেল পহেলা ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি।

উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার দাবি করে আসছেন তিনি অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া।