ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১২:০১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে

স্বৈরশাসকের পতন হবে, পুতিনকে বাইডেনের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধ রীতিমতো পূর্বপরিকল্পিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বৈরশাসকের পতন হবে।

কংগ্রেসে দেয়া তার বার্ষিক স্টেট অফ দি ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পশ্চিমা বিশ্ব কিভাবে পাল্টা আঘাত হানবে, সে ব্যাপারে ভুল হিসেব করেছেন ভ্লাদিমির পুতিন।

জো বাইডেন কংগ্রেস সদস্যদের বলেছেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধ রীতিমতো পূর্বপরিকল্পিত। কোন ধরনের প্ররোচনা ছাড়া তিনি হামলা চালিয়েছেন। তিনি কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।

বাইডেন বলেছেন, তিনি ভেবেছেন পশ্চিমা বিশ্ব এবং নেটো এর জবাব দেবে না। তিনি ভেবেছেন তিনি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন। কিন্তু তিনি ভুল ভেবেছেন। আমরা প্রস্তুত আছি।

নতুন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিশোধের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, তার কোন ধারণা নেই সামনে কি আসতে যাচ্ছে।

তার ভাষণের সময় কংগ্রেসে অতিথিদের আসনে বসা ছিলেন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা। এক পর্যায়ে কংগ্রেস সদস্যারা সবাই উঠে দাড়িয়ে তাকে সম্মান জানান।

জো বাইডেন বলেছেন, দমন, নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতার জয় হবে।

মার্কিন প্রেসিডেন্ট বছরে একবার কংগ্রেসে ভাষণ দেন। যাকে বলা হয় 'স্টেট অফ দি ইউনিয়ন স্পিচ"।

বাইডেন যখন বক্তৃতা দিচ্ছিলেন, মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ছিল ক্যাপিটল হিল।

এবছর তার ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ইউক্রেনে রাশিয়ার হামলা, যা এখন জো বাইডেনের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কূটনৈতিক সংকট।

তার বক্তৃতার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়ান হামলার ছয়দিনেরা মাথায় এসে যুক্তরাষ্ট্র কিভাবে সাহায্য করতে পারে সে ব্যাপারে আলাপ করেছেন তিনি।