স্মার্টফোনের র্যামের গতি বাড়ানোর ৮ উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নানা কারণে আপনার নিত্যপ্রয়োজনীয় ও অতিপ্রিয় স্মার্টফোনটির র্যাম কমে যেতে পারে। এর ফলে যা হয়, তা হলো স্মার্টফোনের গতিও কমে যায়। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করতে সময় নেয়।
আসলে স্মার্টফোন গতিশীল না হলে চরম ভোগান্তি পোহাতে হয়। তবে এই জাতীয় ঝঞ্জাট থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে, যা ব্যবহার করে আপনার স্মার্টফোনের গতি কমে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি-
১। যে অ্যাপগুলো খুব বেশি প্রয়োজন নয় সেগুলো আন-ইনস্টল করতে হবে। এতে ফোনের র্যাম ফ্রি থাকবে। ফলে স্মার্টফোন থাকবে গতিময়।
২। গুগল প্লে স্টোর থেকে টাস্ক কিলারের মতো কোনও অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে। এগুলো গতি বাড়ানোর নানা কাজ নিজেই করে নেয়। একটু পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অটো টাস্ক কিলার অ্যাপটি বেশ উপযোগি। এটি নির্ধারিত সময়ের ব্যবধানে অ্যাপের প্রোসেস কিল করে স্মার্টফোনের র্যাম গতিশীল রাখে।
৩। স্টার্ট অ্যাপ ম্যানেজারের মতো কিছু স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে। এ অ্যাপগুলোর মাধ্যমে কতো সময় পর ফোন বুট বা রিস্টার্ট হবে সেটি নির্ধারণ করে দেওয়া যায়। এছাড়া নির্ধারিত সময় পর কোনও অ্যাপ্লিকেশন সক্রিয় বা নিস্ক্রিয় হবে তা ঠিক করা যায়। এতে র্যামের উপর কিছুটা প্রভাব কমে।
৪। দীর্ঘক্ষন চলার পর স্মার্টফোনটিকে রিস্টার্ট করতে হবে। নতুনভাবে চালু হওয়ার ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যায় ও বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ থাকে। ফলে র্যামের গতি কিছুটা হলে বৃদ্ধি পায়।
৫। স্মার্টফোনের মেমোরির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। মেমোরি কমে গেলেও স্মার্টফোন ধীরগতির হয়ে পড়ে। ফলে স্মার্টফোনের গতি কমে যায়।
৬। প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যা আপনার ফোনের স্টোরেজ পরিষ্কার করে। এই অ্যাপগুলি মূলত ফোনে থাকা জাঙ্ক ফাইল, ডুপ্লিকেট ফাইল এবং অনেক বড় ফাইল ডিলিট করে দেয় যাতে ফোনের স্টোরেজ কমে যায়। সেক্ষেত্রে ইউজাররা ফোন ক্লিনার, ভাইরাস ক্লিনারের মতো অ্যাপ বেছে নিতে পারবেন।
৭। অনেক কোম্পানি আছে যারা তাদের ফোনের সাথে ক্লাউড স্টোরেজ প্রদান করে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ফোনের ফটো এবং ভিডিওগুলি বেশি জায়গা দখল করছে, তাহলে আপনি ক্লাউড স্টোরেজেও কন্টেন্টগুলি সেভ রাখতে পারেন।
৮। আমাদের ফোনে এরকম অনেক ফাইল আছে যেগুলো অস্থায়ী। এগুলো ডিলিট করলে ফোনের মেমরি অনেক বেড়ে যায়। তাই যদি আপনার ফোনে ক্যাচে ডেটা থাকে, তাহলে সেগুলি ডিলিট করে দিন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

