স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে চলেছেন।
স্পিকার বলেন, স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে।
তিনি আজ রাজধানী ঢাকার রেডিসন ব্লুু হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ‘২৮তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
এসময় তিনি ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর শুভ উদ্বোধন এবং কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
লায়ন্স ইন্টারন্যাশনালের ২০২২-২৩ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন, মোসলেম আলী খান বক্তব্য রাখেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে গ্যাট এরিয়া লিডার নাজমুল হক, ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ, এ কে এম রেজাউল হক এবং এম এ হাসান বক্তব্য প্রদান করেন। আয়োজিত কনভেনশনের চেয়ারপারসন হিসেবে সৈয়দ শাহ নাজমুল হক স্বাগত বক্তব্য দেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সকলের জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, করোনা অতিমারীতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়। এসময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষুসেবা দান ইত্যাদি কাজগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
ডিস্ট্রিক্ট ৩১৬ এ২ আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন ডিস্ট্রিক্টের বর্তমান ও সাবেক গভর্ণরবৃন্দ, কনভেনশন কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











