স্যামসাংয়ের স্মার্টফোন ক্রেতাদের জন্য দুঃসংবাদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
চার্জার ছাড়া মোবাইল ফোন বিক্রির চল শুরু করেছিল অ্যাপল। এবার স্যামসাংও এ ব্যাপারে অ্যাপলকে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। অন্তত দু’টি স্মার্টফোনের চার্জার আলাদাভাবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের প্রযুক্তিভিত্তিক সংবাদসেবা সংস্থা নাইন টু সিক্স গুগলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন এস ২১ এবং এ ১৩ ফোনগুলোর বাক্সে চার্জার থাকবে না।
নাইন টু সিক্স গুগলকে এ সম্পর্কিত এক প্রেসনোটে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘দুই সিরিজের ফোনের জন্য প্রযোজ্য ২৫ ওয়াটের এবং অত্যন্ত দ্রুতগতিতে ফোন চার্জ করতে সক্ষম চার্জারটি আলাদাভাবে বিক্রি করা হবে।’
তবে গ্যালাক্সি সিরিজেরই এম ২৩ ও এম ৩৩ স্মার্টফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
সম্প্রতি ইউরোপে গ্যালাক্সি সিরিজের ৫টি স্মার্টফোন ছাড়ছে স্যামসাং। এগুলো হলো এস ২১, এ ২৩, এ ১৩ এম ২৩ ও এম ৩৩। এ সিরিজের দুই ফোন এ ১৩ ও এ ২৩— দু’টিতেই কোয়াড-নেয়ার ক্যামেরা আছে আর এম সিরিজের এম ৩৩ ও এম ২৩ ফোনে আছে যথাক্রমে কোয়াড রেয়ার ও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
এই ফোনগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র এ ১৩ ফোনের দাম জানা গেছে। ইউরোপের খুচরা বাজারে এই ফোনটির দাম হাঁকা হয়েছে ১৯০ ইউরো।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


