সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রতীকী ছবি।
চট্টগ্রামে সড়কের পাশে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে নবজাতক এবং ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ট্রাফিক পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কয়েক মিনিট পর ওই নারী একটি নবজাতকের জন্ম দেন। পরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টের সহায়তায় চট্টগ্রাম জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ ওই নারীকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে নেওয়া হয়। তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যান ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমানও।
তিনি বলেন, দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় এক সহকর্মীর কাছ থেকে এ খবর শুনি। পাশে গিয়ে দেখি মা ও শিশু দুজনই ছটফট করছেন। আশপাশের অনেককে ডাকলাম, কেউ সাহায্যে এগিয়ে আসেননি। পরে একটি গামছা নিয়ে জায়গাটা আড়াল করার চেষ্টা করলাম।
তিনি আরও বলেন, এ সময় আগ্রাবাদগামী জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মা ও নবজাতককে চমেক হাসপাতালে নিয়ে যাই। তাদের হাসপাতালের ৬ তলায় গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





