সড়কে বাস নেই, অটোরিকশা-রিকশা ভাড়া দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। সকাল থেকে গণপরিবহন, পণ্যপরিবহন বন্ধ রয়েছে।
এই ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জরুরি পণ্য পরিবহন, জরুরি চিকিৎসা সেবার কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা। যাত্রীরা বলছেন, অটোরিকশা ও সিএনজি ছাড়া কোনো পরিবহন নেই রাস্তায়। এ সুযোগে সিএনজি ও রিকশা ভাড়া নেওয়া হচ্ছে অনেক বেশি।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলী, ফার্মগেট, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিন সরকারি ছুটির দিন থাকায় রাস্তায় আজ তেমন মানুষ বের না হলেও মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে।
মিরপুর থেকে মহাখালী যাবেন ব্যবসায়ী তরিকুল ইসলাম। তিনি বলেন, মিরপুর-১০ নম্বর থেকে বাসে মহাখালী যাওয়ার ভাড়া মাত্র ১৫ টাকা। আর সিএনজিতে গেলে ১০০ থেকে ১২০ টাকা লাগে। সেখানে আজ সিএনজি ভাড়া চাচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। যখন সিএনজি নিতে চাইলাম, তখন ভাড়া শুনে তো অবাক। যখনি বাস বন্ধ থাকে তখনি রিকশা বা সিএনজি চালকরা সাধারণ মানুষকে জিম্মি করে বেশি ভাড়া আদায় করে।
রিকশার চাহিদা বেশি থাকায় রিকশাচালকরাও সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। নিউমার্কেট থেকে ফর্মগেট আসা আসাদ হোসেন বলেন, ‘আগে নিউমার্কেট থেকে ফার্মগেট পর্যন্ত যেতে ৪০-৫০ টাকা রিকশা ভাড়া লাগত। এখন রিকশাচালকরা ১০০-১৫০ টাকা চাইছেন। এত বেশি ভাড়া দিয়ে কীভাবে যাব? সিএনজি ভাড়া চায় ২০০ থেকে ২৫০ টাকা।’
যাত্রী লাইজু আক্তার বলেন, সিএনজিচালিত অটোরিকশায় মিরপুর-১ থেকে কারওয়ান বাজারে আসতে ভাড়া লাগে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। সেখানে এখন ৩০০ থেকে ৩৫০ টাকার নিচে চালকদের সঙ্গে কথাই বলা যায় না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



