সড়ক আইন কার্যকরের প্রতিবাদে ৬ জেলায় বাস ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে খুলনা, যশোর, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। আগে থেকে ঘোষণা না থাকায় ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন এসব জেলার সাধারণ যাত্রীরা। নতুন আইন কার্যকরের ঘোষণার পর চালকরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে চালকরা।
এর ফলে যশোরের ১৮টি রুটে বাস চলাচল বন্ধ আছে। বাস চলাচল বন্ধ আছে ঝিনাইদহের সব রুটে। ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকায় মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনে করে চলাচল করছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ আছে, নড়াইলের বিভিন্ন রুটে।
ঝিনাইদহে বাস চলাচল বন্ধ রেখেছে স্থানীয় বাস শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকুরিজীবীসহ অন্যান্য সাধারণ যাত্রীরা। স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দূরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল করতে দেখা গেছে। বাস চালকরা নতুন সড়ক আইন সংশোধনের দাবি জানিয়েছেন।
নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বাস না চালানোর সিদ্ধান্ত নেন চালকরা। ফলে মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর মুজিবনগর সড়কে লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। তারা সড়ক পরিবহন আইনের বেশ কিছু ধারা সংশোধন চান। এটা ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নয়। আগামী ২১ নভেম্বর পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। এ সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী কয়েকটি পরিবহন ছেড়ে গেলেও সেগুলো ঝিনাইদহ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে যেতে হচ্ছে ইজিবাইক ও শ্যালোচালিত যানবাহনে। এই সুযোগে এসব যানবাহনে ভাড়া দ্বিগুণ নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে, নতুন সড়ক আইনকে অযৌক্তিক বলে দাবি করে দ্রুত আইন সংশোধনের দাবি জানিয়েছেন গাড়ির চালকরা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



