ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নুপুর (৩৫) নামে এক নারী ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী ছেলের আংশিক পরিচয় পাওয়া গেলেও নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত নুপুরের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেন নি।

-জেডসি