হজযাত্রায় যেসব পণ্য বহন করতে নিষেধ করলো ধর্ম মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে যাত্রীদের বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক বার্তায় হজযাত্রীদের সতর্ক করে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে।
তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্কবার্তা দিয়ে বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগও হারাতে পারেন।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস










