হঠাৎ আলোচনায় সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ করে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলছে। তাদের বিচ্ছেদ হয়েছে বলে নেটমাধ্যমে জল্পনা চলছে দীর্ঘদিন। এই তুমুল চর্চার মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে।
সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।
কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।
এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।
সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’
তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’
অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বাংলার বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










