ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

হঠাৎ বোরকায় পরীমণি!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। 

সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে। 

বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে কালো  বোরকা পরা ভিডিও শেয়ার করেছেন। 

ভিডিওতে বলতে শোনা যায়, ‘ছোটবেলায় রাজ্য আমাকে মা থাকতো এখন আম্মু ডাকা শুরু করেছে।’ পরী মূলত বাচ্চাদের ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিল। 

ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জন কে দেখেন কি করে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।