ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

হঠাৎ ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ ৬ জেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হঠাৎ ভূমিকম্পে চট্টগ্রাম রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লা জেলা একইসময়ে কেঁপে উঠল। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

রবিবার সকালে সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার এক গৃহবধূ বলেন, পারিবারিক কাজ করছিলাম- এমন সময় দেখি ভবনটি দুলছে। ভূমিকম্প বুঝতে পেরে সবাইকে নিয়ে দ্রুত বাইরে চলে যায়।

এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।

-জেডসি