হতাহতদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা জানা নেই: হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা জানা নেই। এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশিরা নিরাপদে আছেন। জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
তিনি জানান, শ্রীলঙ্কায় রোববার সকালে কয়েকটি সিরিজ বোমা হামলার সয়বাদ পাওয়া গেছে। এ হামলায় কোনও বাংলাদেশি হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকজন বিদেশি নিহত হয়েছেন এ খবর জানা গেছে।
রিয়াজ হামিদুল্লাহ বলেন, এ অবস্থায় শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকতে অনুরোধ করা হচ্ছে। এ অবস্থায় বাইরে বের না হওয়াই নিরাপদ।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় আজ রোববার সকালে ছয়টি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় শতাধিক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহত হয়েছে তিন শতাধিক।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানকার তিনটি গির্জা, দুটি বিলাসবহুল হোটেল এবং শহরের অন্য অংশে একই সময় ওই হামলা চালানো হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ইস্টার সানডের দিন সকালে চালানো ওই হামলায় আরও প্রায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, ইস্টার সানডের প্রার্থনা চলাবস্থায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চ, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর নেগোমবোর সেন্ট সেবাসটিয়ান চার্চ এবং পূর্বাঞ্চলীয় বাট্টিকালোয়া শহরের একটি চার্চ ওই হামলার শিকার হয়েছে।
এছাড়া তিনটি পাঁচ তারকা হোটেল- সাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।
ওই বিস্ফোরণের পর কাটুওয়াপিটিয়ার সেন্ট সেবাসটিয়ান চার্চ তাদের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছে। ওই ছবিগুলোতে দেখা গেছে, ফ্লোরে ও অন্যান্য স্থানে রক্ত ছড়িয়ে আছে। ওই পোস্টে মানুষজনের কাছে সাহায্যও চাওয়া হয়।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সাধারণত ইস্টার সানডের সময় শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে থাকে।
তবে এখনও পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











