হরতালের দিনেও রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিনও রাজধানীতে যানজট দেখা গেছে। অর্ধ-দিবস হরতালের সকাল থেকেই রাস্তায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যদিনের মতো তীব্র জ্যাম দেখা যায় বিভিন্ন সড়কে।
সোমবার (২৮ মার্চ) সকাল থেকে রাজধানীর পল্টন-শাহবাগ এলাকায় অবস্থান নেন বাম জোটের নেতাকর্মীরা। এর বাইরে হরতালের সমর্থনে কারো তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি।
রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী, বনানী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় হরতাল সমর্থনে কোনো মিছিল বা অবস্থান কর্মসূচিও চোখে পড়েনি।
হরতালের ব্যাপারে জানতে চাইলে তুরাগ বাসের এক হেলপার বলেন, ‘আপনার কাছে শুনলাম হরতাল। আমি তো জানতামই না।’
একই বাসের এক যাত্রী বলেন, ‘এখন হরতাল আছে নাকি ভাই? সবাই আছে যার যার চিন্তায়। কয়টা খাইয়া পইরা কোনো রকম বাঁচি।’
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধ-দিবস হরতাল পালনের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট।
হরতালের পক্ষে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






