হলে ওঠার দাবিতে ছাত্রীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
হলে ওঠার দাবিতে আন্দোলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করা বেগম রোকেয়া হলের ছাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে হল গেটের সামনে বিভিন্ন প্লাকার্ড ও বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসনসংকট থাকায় বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের অর্ধশত ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলায় স্বাস্থ্য প্রতিষেধক শাখার কয়েকটি কক্ষে রাখে হল প্রশাসন। ছাত্রীদের দাবি, এ বছরের জানুয়ারিতে স্বাস্থ্যকেন্দ্রে রাখার সময় তিন মাসের মধ্যে হলে ওঠানোর আশ্বাস দেয় হল প্রশাসন। কিন্তু আট মাস পার হলেও ওঠানোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছাত্রীদের অভিযোগ, স্বাস্থ্য প্রতিষেধক শাখায় বসবাস করার কোনো পরিবেশ এখন নেই। বেশ কিছু দিন ধরে চলছে পানির সংকট। সেখানকার শৌচাগারে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিচতলা থেকে পানি নিয়ে গিয়ে গোসল, কাপড় ধোয়াসহ প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে ছাত্রীদের। তা ছাড়া প্রচণ্ড গরমে পর্যাপ্ত ফ্যান ও পড়াশোনার জন্য প্রয়োজনীয়সংখ্যক টেবিলের ব্যবস্থা নেই। নেই ডাইনিং ও ক্যানটিনের কোনো ব্যবস্থা। স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করাও অনেকটা অনিরাপদ।
আজ দুপুরে ওই ছাত্রীরা রোকেয়া হলের সামনে বিভিন্ন প্লাকার্ড ও বালতি নিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটি অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তায় চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় হলে ওঠার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। তারা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে পড়াশোনার কোনো পরিবেশ নেই। হল প্রশাসন তিন মাসের কথা বলে আট মাসেও তাদের হলে ওঠাতে পারেনি। শিগগির তাদের হলে ওঠানোর দাবি জানান ছাত্রীরা।
ছাত্রীদের আন্দোলন চলাকালে সেখানে উপস্থিত হন ঈশা খাঁ হলের প্রভোস্ট মো. আশরাফুল হক, বেগম রোকেয়া হলের হাউস টিউটর এফ এম জামিল উদ্দিন, সহকারী প্রক্টর মো. শহীদুল আলম প্রমুখ। এ সময় জামিল উদ্দিন ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ থেকে সরে আসেন। তিনি বলেন, হলের বর্ধিত অংশের নির্মাণাধীন কাজ নভেম্বর নাগাদ শেষ হবে। তখন ছাত্রীদের হলে ওঠানো হবে। এ সময় ছাত্রীরা হলের নির্মাণকাজে সময়ক্ষেপণ হচ্ছে বলেন অভিযোগ করতে থাকেন।
রোকেয়া হলের প্রভোস্ট মোহাম্মদ জিয়াউল হক একটি গবেষণার কাজে ফরিদপুর অবস্থান করছেন। মুঠোফোনে জিয়াউল হক বলেন, পানির পাম্পের সমস্যার জন্য ছাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। ভবনের কাজ শেষ না হওয়ায় এই মুহূর্তে ছাত্রীদের হলে ওঠানো সম্ভব হচ্ছে না। নির্মাণকাজে কোনো ধরনের ধীরগতি হচ্ছে না বলে জানান তিনি।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







