ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:৪৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

হাওর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাওর এলাকায় নতুন রাস্তাঘাট নির্মাণ না করে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। পরে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দেশে সারা বছরে পাঁচ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু সম্প্রতি সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, তার পরিমাণ ১২শ মিলিমিটার। যে কারণে হঠাৎ করেই হাওর এলাকায় বন্যা দেখা দিয়েছে। সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে হাওর এলাকার ধান কাটা শেষ হয়ে যায়। আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে ফসলের বেশি ক্ষতি হবে না।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। যে রাস্তাগুলো আছে, সেগুলোতে পানি নামতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখে এক-দেড় কিলোমিটার পরপর ব্রিজ করে দিতে হবে। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকার নদী ও খালের ওপরে পলি পড়ে ভরাট হয়ে যায়। আগামী অর্থবছরের মধ্যে ড্রেসিংসহ হাওর এলাকার ধান যাতে আরও অল্প সময়ের মধ্যে উৎপাদন করা যায় সে জন্য সরকারের সংশ্লিষ্ট বারি ও বীনাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।