ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

হাজারীবাগের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২২ জুন ২০২৫ রবিবার

হাজারীবাগের কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগের কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাত ১টা ৩৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে চার ঘন্টার চেষ্টায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রাত ১টা ৩৮ মিনিটে হাজারীবাগের ট্যানারি গলি, ১৩৫/৬ নম্বরে অবস্থিত কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।