‘হানিয়া খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছে’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈমের আরেকটি পরিচয়, তিনি নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। দেশের চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত নায়ক নাঈম এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিজের মতো করে পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটে তার। নাঈমের দুই সন্তানের একজন নামিরা নাঈম দেশে পড়াশোনা শেষ করে পোশাকের প্রতিষ্ঠান চালু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম এখন দেশের বাইরে আছেন। নবাব পরিবারের বংশধর নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমিরের সঙ্গে। তারা একসঙ্গে তিন ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। ঢাকার আহসান মঞ্জিলে কাটানো সময়টা বেশ উপভোগ্য ছিল বলে জানালেন নামিরা।
এ মুহূর্তে ঢাকায় আছেন হানিয়া আমির। তাকে নিয়ে একটি ভিডিও ভ্লগ বানিয়েছেন রাফসান দ্য ছোটভাই। এই ভিডিও ভ্লগ বানানোর সূত্র ধরে নামিরার সঙ্গে কথা হয় হানিয়া আমিরের।
এ প্রসঙ্গ উঠতেই নামিরা বললেন, ‘রাফসান একটি ভিডিও ভ্লগ বানাবে, তার ইচ্ছা ঢাকার আহসান মঞ্জিলে সেটির শুটিং করবে। কীভাবে যেন জেনেছে, আমাদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্কের কথা। এরপর আমার সঙ্গে কথা বলে। তারপর শুটিংয়ের অনুমতি মেলে। সিদ্ধান্ত হয়, একদম সকাল সকাল শুটিং করতে হবে। এরপর আমরা ভোর সাড়ে চারটায় আহসান মঞ্জিলে যাই। হানিয়া আসেন সাড়ে পাঁচটার দিকে। টানা সাড়ে তিন ঘণ্টা শুটিং হয়। আমরা আহসান মঞ্জিল থেকে সাড়ে ৯টার মধ্যে বেরিয়ে পড়ি।’
কথা প্রসঙ্গে নামিরা নাঈম বললেন, ‘হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজনেরা আছে, সেই গল্পও শুনল। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো। ইনস্টাগ্রাম থেকে তার একরকম ব্যক্তিত্বের ব্যাপারে উপলব্ধি করেছি। কিন্তু সামনাসামনি অন্য রকমভাবে তাকে আবিষ্কার করলাম। খুই চমৎকার, প্রাণখোলা একজন মানুষ। অনেক মজা করেছি আমরা।’
খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।
নামিরা জানালেন, হানিয়া আমির ঢাকার পথের ধারের খাবার বেশ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। বললেন, ‘একদম সকালে যখন হানিয়া আমির শুটিং করতে আসে, শুনেছি তখনো নাশতাও করেনি। কিন্তু খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









