হাফপাসের দাবিতে সড়কে ঢাকা কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে।
এ সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করাসহ শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নিতে হবে।
তবে এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে ঢাকা কলেজের শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



