হাফ ভাড়া বাস্তবায়নে শিক্ষার্থীদের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ফার্মগেটে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টার বিক্ষোভ শেষে তিন দিনের ( ২৪ তারিখ পর্যন্ত) আল্টিমেটাম দিয়ে আন্দোলন শেষ করেন তারা।
শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চান। হাফ ভাড়া না নিয়ে তাকে লাঞ্চিত করার অভিযোগে স্বাধীন পরিবহনের একটি বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। এরপর হাফ ভাড়ার দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে ছাত্ররা।
ঘটনাস্থল ফার্মগেটে গিয়ে দেখা যায়, গায়ে হাত তোলায় স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো- ব, ১৯-৯০০৭) সিরিয়ালের গাড়ির গ্লাস ভাঙচুর করে সাইন্স কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি অন্য পরিবহনের বাস থামিয়ে হাফ ভাড়াসহ ন্যায্য ভাড়া নেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হয়। বাসের যাত্রীরা ন্যায্য ভাড়া নিচ্ছেন জানালে বাস ছেড়ে দেন শিক্ষার্থীরা। এভাবে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পুলিশের চেষ্টায় স্বাভাবিক হয় রাস্তা।
পরে আবার রাস্তার পূর্বপাশে এসে একই দাবিতে বিক্ষোভ করে ছাত্ররা। এ সময় শিকড় ও লাব্বাইকসহ যে সকল পরিবহনে হাফ পাস নেই লেখা রয়েছে সেগুলো মুছে দেন শিক্ষার্থীরা। পাশাপাশি বাসের চালক ও হেল্পারদের সতর্কবার্তা দেন যে, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।
প্রায় ১ ঘণ্টার বিক্ষোভ শেষে হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ২৪ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সাইন্স কলেজের অধ্যক্ষ আয়ুব আলী ভূঁইয়ার আশ্বাসে রাস্তা ছেড়ে যান শিক্ষার্থীরা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা


