ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

হামলায় শিশু নিহত, বাবা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

নোয়াখালীর হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তারা বাবাও। রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

 


নিহত নীরব উদ্দিন (১০) ওই এলাকার রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা মিরাজ উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



গুলিবিদ্ধ মিরাজ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হাতিয়া পৌর নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিনের পক্ষে কাজ করেন। তখন থেকেই স্থানীয় এমপি সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল। তারাই এ হামলার সঙ্গে জড়িত।