হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ১০ মে ২০২৬ রবিবার
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
দেশজুড়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে।
আজ রোববার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব এই রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্যসচিবসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত হওয়া গেছে, বাকিগুলো হাম-সদৃশ জটিলতায় ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।
আবেদনে দাবি করা হয়, সময়মতো কার্যকর টিকাদান কর্মসূচি নিশ্চিত না করা, টিকার ঘাটতি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে। এই অবহেলা সংবিধানে নাগরিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তার সুস্পষ্ট লঙ্ঘন বলেও রিটে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব গণমাধ্যমকে বলেন, শিশুদের মৃত্যু শুধু পরিসংখ্যান নয়; এটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ঘাটতির করুণ প্রতিফলন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতেই আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে।
রিটে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রিটের চূড়ান্ত নিষ্পত্তির পর স্থায়ী ক্ষতিপূরণ প্রদানেরও আবেদন জানানো হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি বাংলাদেশে হাম পরিস্থিতিকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তদের বড় অংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং রোগ প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে, যা স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
রিটের শুনানি চলতি সপ্তাহেই হাইকোর্টে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল




