হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে আনতে হবে: রিতা
মানিকগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে তিনটি নির্বাচনি আসন পুনরুদ্ধারে নেতাকর্মীদের নিরলসভাবে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেন, মানিকগঞ্জে হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে এনে আবারও প্রমাণ করতে হবে মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাবহুল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, আমরা টানা ১৭ বছর ধানের শীষের জন্য কাজ করেছি। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তিনটি আসনে ধানের শীষ প্রতীকে যেন মেজরিটি ভোট পায়, এটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, শুধু বিজয়ী হওয়া নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের আস্থা প্রমাণ করতে হবে। এ আসনগুলো থেকে বিপুল ভোট দিয়ে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।
নেতাকর্মীদের আহ্বান জানিয়ে রিতা বলেন, আগামী নির্বাচনে নতুন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তাহলে সেটি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে। অভিমান করে আর বসে থাকলে চলবে না।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির সাবেক মহাসচিব ও চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







