হালকা মসলায় সেহরি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যা লাগবে : পটোল ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ছয় পিস, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ চার-পাঁচটি, ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ, আলু দুটি।
যেভাবে করবেন : পটোল ও আলুর খোসা ফেলে কিউব করে কেটে নিন। সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিন। পরে চিংড়ি মাছ অল্প ভেজে উঠিয়ে রাখুন। এবার সামান্য পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। আলু ও পটোল দিয়ে আবারও কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ, চিংড়ি মাছ, ধনিয়াপাতা কুচি, জিরা গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল পটোল দিয়ে চিংড়ির তড়কা।
মসুর ডাল ভুনা
যা লাগবে : পটোল ছয়টা, মুসুর ডাল এক কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, আদা ও রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার টেবিল চামচ, কাঁচামরিচ পাঁচ-ছয়টি, ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : পটোলের পাতলা খোসা ফেলে দুপাশ কেটে নিন। তেলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিন। এবার অল্প পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর পটোল ও আধা কাপ পানি, লবণ দিয়ে আবারও রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। পরে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে কষিয়ে পানি দিন। ফুটে উঠলে কাঁচামরিচ, ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল পটোল দিয়ে মসুর ডাল ভুনা।
মুরগি দিয়ে পেঁপে ঝোল
যা লাগবে : মুরগি একটা, পেঁপে ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি বা বাটা দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া আধা চা চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, লবণ স্বাদমতো, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৭-৮টি সয়াবিন তেল চার টেবিল চামচ।
যেভাবে করবেন : মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁপে খোসা ফেলে টুকরা করে কেটে ধুয়ে নিন।
কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে অল্প পরিমাণ পানি দিন। তারপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংস ৭-৮ মিনিট রান্না করুন। পরে পেঁপে দিয়ে ঢাকনাসহ রান্না করুন। সিদ্ধ না হওয়া পর্যন্ত সঙ্গে পরিমাণমতো পানি দিন। নামানোর আগে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুরগি দিয়ে পেঁপের ঝোল।
ইলিশ দিয়ে পটোল
যা লাগবে : রিং পিস করা ইলিশ মাছ চার পিস, পটোল আধা কেজি, আলু ২০০ গ্রাম, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এক চা চামচ করে, আদা ও রসুন বাটা এক চা চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ পাঁচ-ছয়টি, ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : আলু ও পটোল খোসা ফেলে কেটে নিন লম্বা করে। ইলিশ মাছ রিং পিস করে কেটে-ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। পরে আলু ও পটোল কষিয়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে রিং পিস করা কাঁচা ইলিশ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। শেষে কাঁচামরিচ, ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ দিয়ে পটোল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








