হালুয়াঘাট সীমান্তে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গাকে পুশইন
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার তেলিখালী বিওপির রঙ্গনপাড়া সীমান্ত পিলার ১১১৯ নম্বর এলাকা দিয়ে বাংলাদেশে তাদের পুশইন করা হয়।
এ দিন সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবি অধিনায়কের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রঙ্গনপাড় সীমান্ত পিলার ১১১৯ নম্বর এলাকা দিয়ে পুরুষ ১ জন, নারী ২ জন এবং ৩ শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ সদস্যরা। পরে বিজিবির সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বর্তমানে তারা হালুয়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছে। তারা আগে বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটভাটা, কৃষিক্ষেত্র ও গৃহস্থালিসহ বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানের সময় তারা আটক হয়। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বিষয়টি নিয়ে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে আটকদের পরিচয় নিশ্চিত হয়। পুলিশের সহায়তায় তাদের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম বলেন, বিজিবি নারী ও শিশুসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











