হাসপাতালে ভর্তি সাজেদা চৌধুরী, নগরকান্দায় সম্মেলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই পত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে নগরকান্দা থানা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৬ নভেম্বর নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফরিদপুর-২ আসন এই দুই উপজেলা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। নগরকান্দার এম এন একাডেমি স্কুল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহা ১১ নভেম্বর এক চিঠিতে ওই সম্মেলন স্থগিত করেছিলেন। কারণ হিসেবে তিনি দুই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে নগরকান্দার সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর বাবলু ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। এর তিন বছরের মাথায় এবারো বন্ধ হলো নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




