হাসপাতালে শিশু বদল, এক বাবার মামলায় আরেক বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নবজাতক বদলের ঘটনায় মেয়ে নবজাতকের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে ছেলে নবজাতকের বাবার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, হাসপাতালে মাছুমের মেয়ে শিশু জন্ম হওয়ায় তিনি সন্তুষ্ট ছিলেন না। এ জন্য তিনি পাশের শয্যায় থাকা ছেলে নবজাতকটি ইচ্ছাকৃতভাবে বদল করেছিলেন। ছেলে নবজাতকের বাবার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌস আক্তার এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মাসুম চৌধুরী স্ত্রী আকলিমা বেগম প্রসব বেদনা নিয়ে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ফেরদৌস আক্তার ছেলে শিশু ও তার দেড় ঘণ্টা আগে ভোর ৫টায় আকলিমা বেগম মেয়ে শিশুর জন্ম দেন।
সকালে দুই শিশুকে নবজাতকদের বিশেষ সেবা ইউনিটে নেওয়া হয়। সেখান থেকে সকাল ৯টায় ছেলেশিশুটি নিজের বলে মায়ের কাছে দুধ খাওয়ানোর কথা বলে নিয়ে যান মাসুম চৌধুরী। পরে ওই ছেলে শিশুর স্বজনরা সেখানে গিয়ে তাকে না পেলে হুলস্থুল শুরু হয়। এ ঘটনায় হাসপাতালে তুলকালাম কাণ্ড হয়।
খবর পেয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। অবশেষে ঘটনার ৫ ঘণ্টা পর বেলা ২টায় মেয়েশিশুটির মায়ের কোল থেকে ছেলে নবজাতকটি উদ্ধার করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুই শিশুকে তাদের নিজ নিজ মায়ের কাছে ফিরিয়ে দেন।
এ ঘটনায় ছেলে শিশুটির বাবা দেলোয়ার হোসেন বুধবার সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় মেয়ে শিশুর বাবা মাসুম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











