হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
সদ্যই পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। গত শুক্রবার (৭ নভেম্বর) সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। এদিকে মা ও নবজাতক উভয়ই সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না ক্যাটরিনা। তবে কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সেদিন সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকি কৌশলের পুত্র সন্তানের জন্ম হয়। বিবৃতিতে আরও বলা হয়, মা এবং সন্তান, দুজনের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল ও সুস্থ আছে।
হাসপাতাল থেকে সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও ক্যাটরিনার ক্ষেত্রে তা হচ্ছে না। বিবৃতিতে শুধুমাত্র জানানো হয়েছে, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা।
জীবনের নতুন অধ্যায় শুরু করায় তারকা এই দম্পতি বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।’ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ‘দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।’
অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেন, ‘ভিকি-ক্যাটরিনা, এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’ এছাড়াও অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








