ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:৫০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

হাসপেল সিআইএর প্রথম নারী পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:০৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‌(সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে দেশটির সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হাসপেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হাসপেল ৫৪-৪৪ ভোটে নিজের অনুমোদন নিশ্চিত করেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএ পরিচালক হিসেবে জিনা হাসপেলকে মনোনয়ন দিলে তার বিরোধিতা করেছিলেন নিজ দল রিপাবলিকান পার্টির অন্যতম সিনিয়র সিনেটর জন ম্যাককেইন। ম্যাককেইন তার মনোনয়নের বিরোধিতা করলেও কয়েকজন ডেমোক্র্যাটের সমর্থন পেয়ে মনোনয়নে টিকে যান হাসপেল।

 

সিনেটের গোয়েন্দা কমিটির সামনে প্রশ্নোত্তরের সময় হাসপেল বারবার জোর দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে একটি কুখ্যাত গোপন কারাগার পরিচালনায় নিজের অগ্রণী ভূমিকার কথা বলেছেন। ওই কারাগারে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর সিআইএ সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের ওপর বর্বরোচিত কৌশল প্রয়োগ করে অত্যাচার করা হত, যে কারণে যুক্তরাষ্ট্র প্রচন্ড সমালোচনার মুখে পড়ে।

 

এ বিষয় নিয়ে হাসপেল দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন, প্রেসিডেন্ট চাইলেও সিআইএ আর এই ধরণের পদ্ধতি ব্যবহার করবে না।

 

মজার বিষয় হল যে পদ নিয়ে এখন যারপরনাই খুশি হাসপেল,কিছুদিন আগেও এ পদে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সম্মুখে না বললেও তার প্রতিনিধি অনেকবার বলেছেন, হাসপেল এ আলোচিত দায়িত্ব নিতে ইচ্ছুক না। শেষ পর্যন্ত খোদ হাসপেলেই সব নাটকীয়তার অবসান ঘটিয়ে মার্কিন সিআইএর প্রথম নারী পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করবেন।