হিলারির ই-মেইলের কপি এফবিআই’র কাছে হস্তান্তর
আপডেট: ১০:৫০ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের কপি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করেছেন হিলারি ক্লিনটন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কিছু গণমাধ্যম বলছে, ব্যক্তিগতভাবে ব্যবহার করা ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে স্টাফদের নির্দেশ দিয়েছেন হিলারি।
হিলারির নির্বাচনী প্রচার-প্রচারণার মুখপাত্র নিক মেরিল সিবিসি নিউজকে বলেন, তিনি আশা করছেন পর্যালোচনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাষ্ট্র ও অন্য সংস্থাগুলো যত দ্রুত সম্ভব সবার জন্য প্রকাশের উপযোগী ই-মেইলগুলো বাছাই করে তা সময়মতো স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করবে।
তিনি বলেন, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ব্যবহৃত ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। তিনি তার ই-মেইলের বেশ কয়েকটি অনুলিপি ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি। এদিকে তিনি সার্ভার থেকে গোপনীয় তথ্য গ্রহণ কিংবা পাঠিয়েছেন কিনা সম্প্রতি তা খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই।
হিলারির দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্যও ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি।
হিলারির এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ প্রেক্ষাপটে হিলারি তার দায়িত্ব পালনকালে পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের অনুলিপি এফবিআইয়ের কাছে হস্তান্তর করলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি।
হিলারির সার্ভার থেকে পাঠানো চারটি ই-মেইলে গোপন তথ্য ছিল বলে গত মাসে সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দুটি ই-মেইলে উচ্চমাত্রায় গোপনীয় তথ্য ছিল বলা হচ্ছে। এর পরই এফবিআইয়ের কাছে ই-মেইলের অনুলিপি হস্তান্তর করলেন হিলারি।
১২.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











