হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
অধ্যাপক ড. হুমায়ুন আজাদ। পুরোনো ছবি।
দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
আজ বুধবার বিচারক আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ এবং জামায়াতে মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সূরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন ও নুর মোহাম্মদ ওরফে সাবু। দণ্ডিতদের মধ্যে শেষের দুজন পলাতক আছেন। এ ছাড়া আসামি রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ক্রসফায়ারে নিহত হয়েছেন।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টাদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন হুমায়ুন আজাদ। এ হামলার পর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসারত ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট (জার্মান সময়) ড. হুমায়ুন আজাদ জার্মানির মিউনিকে মারা যান।
২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি’র পরিদর্শক লুৎফর রহমান ওই পাঁচ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজনভ্যান থেকে তিন আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ওই তিনজনের মধ্যে দুজন সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ। এদের মধ্যে রাকিব ওইদিন রাতে ধরা পড়েন এবং পরে ক্রসফায়ারে নিহত হন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






