হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসায় অগ্নিকান্ড
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০০ পিএম, ৩ মে ২০২০ রবিবার
হুমায়ূন আহমেদ ও তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাইল ছবি।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডি ৩/এ রোডের ৪৮ নম্বর ‘দখিন হাওয়ায়’ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ রোববার সকাল ৮টা ৩৩ মিনিটে ৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ধানমন্ডিস্থ হুমায়ুন আহমেদের দখিন হাওয়ায় আগুন লাগে। ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন। আর ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে, ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, আগুন লাগার পর তারা ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় নিচে নামতে পারছিলেন না।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






