হুয়াওয়ের ফোনে ইউটিউব, গুগল ম্যাপস, জি-ইমেল নিষিদ্ধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নতুন করে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। এর ফলে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না। খবর বিবিসির।
সম্প্রতি কিছু চীনা কোম্পানির সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসার জন্য লাইসেন্স নিতে হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় হুয়াওয়ের নাম ছিল। মূলত যুক্তরাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্তের পর গুগল এই পদক্ষেপ নিলো।
এক বিবৃতিতে গুগল জানায়, তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে। গুগলের নতুন এই সিদ্ধান্তের কারণে হুয়াওয়ে গুগলের নিরাপত্তাবিষয়ক আপডেট ও প্রযুক্তিগত সহায়তা আর পাবে না। তবে ‘ওপেনসোর্স প্ল্যাটফর্ম’–এ থাকা সফটওয়্যারগুলোই শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের নতুন ডিভাইসে ইউটিউব, জি-মেইল, গুগল ম্যাপ, ক্রোম ব্রাউজারের মতো জনপ্রিয় গুগল অ্যাপসগুলো আর থাকবে না। কারণ এসব সেবা ওপেনসোর্স লাইসেন্সের আওতায় পড়ে না। এগুলো পেতে গুগলের সঙ্গে বাণিজ্যিক চুক্তির প্রয়োজন হয়। তবে গুগল প্লে স্টোরের অ্যাকসেস থাকা বর্তমান হুয়াওয়ের ডিভাইস ব্যবহারকারীরা এখনও গুগলের অ্যাপ্লিকেশনের আপডেট ডাউনলোড করতে পারবেন।
তবে এ বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ‘সম্ভাব্য’ সব উপায় হুয়াওয়ে খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বরাবরই অভিযোগ করে আসছে, চীনের গোয়েন্দা সংস্থার কাছে ব্যবহারকারীদের তথ্য পাচারের মাধ্যমের গুপ্তচরবৃত্তিতে লিপ্ত রয়েছে হুয়াওয়ে ও আরেক চীনা কোম্পানি জেডটিই। এমনকি যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবার কাজে প্রতিষ্ঠান দুটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






