হৃদরোগ হাসপাতালের পানি সংকটের সমাধান হয়নি আজও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
এখনও সমাধান হয়নি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পানি সমস্যার। পানির সংকট দেখা দেওয়ার দুইদিন পরও দুর্ভোগ পোহাচ্ছে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা।
শনিবার (৩০ অক্টোবর) সকালের দিকে হাসপাতালের কিছু অংশে পানি পাওয়া গেলেও পরীক্ষাগার ও অস্ত্রোপচার কক্ষে এখনও পাওয়া যাচ্ছে না।
গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন জানান, গভীর নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে হাসপাতালে পানি আসছে না। সাময়িকভাবে পাশের কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে সংকট সমাধানের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পানির সংকট শুরু হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টারদের বিষয়টি জানান রোগীর স্বজনরা।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পর কর্মচারীদের হাসপাতালের পাম্পে পাঠায়। সেখানে গিয়ে তারা দেখতে পান, পাম্পে পানির বদলে বালু উঠছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গণপূর্তের প্রকৌশলীদের অবহিত করেন।
প্রকৌশলীরা সরেজমিন অনুসন্ধান করে জানান, গভীর নলকূপে পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানির বদলে বালু উঠছে।
শুক্রবার গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন জানিয়েছিলেন, স্থায়ী সমাধানের জন্য নতুন করে গভীর নলকূপ খনন শুরু হয়েছে। এ কাজ শেষ করতে আরও পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



