হৃদরোগ হাসপাতালে পানি নেই, চরম দুর্ভোগে রোগীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
পানি আসছে না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কোনো কলে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের রোগীরা। বৃহস্পতিবার ভোর থেকে হাসপাতালে পানির এই সংকট দেখা দেয়।
জানা যায়, হাসপাতালের পাম্পে পানির বদলে বালু উঠে আসছে। কর্মচারীরা সেখানকার পাম্পে গিয়ে দেখেন, সেখানে পানির বদলে বালু উঠছে। গণপূর্তের প্রকৌশলীদের বিষয়টি জানানো হলে তারা সরেজমিন অনুসন্ধান করে জানান, পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানির বদলে বালু উঠছে।
এই বিষয়ে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন বলেন, ‘ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির স্তর অনেকটা নেমে গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আমাদের যে পাম্পটি আছে, ওটার পানির স্তর নিচে নেমে গেছে। এই কারণে পাম্প থেকে পানির বদলে বালু উঠছে। স্থায়ী সমাধানের জন্য নতুন করে গভীর নলকূপ খনন শুরু হয়েছে। এই কাজ শেষ করতে আরও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে।’
বর্তমানে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা বাইরে থেকে আনা পানিতে প্রয়োজন মেটাচ্ছেন। খাওয়ার পানির চাহিদা বাইরে থেকে এনে মেটালেও তারা অন্যান্য প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন।
রোগী ও স্বজনেরা জানান, সারাদিন পানি ছিল না। চরম দুর্ভোগে রয়েছেন তারা। বাইরে থেকে পানির বোতল কিনে আনছেন খাওয়ার জন্য। তবে পানি না থাকায় গোসল করা সম্ভব হচ্ছে না।
এক রোগীর স্বজন ইয়াসিন বলেন, ‘হাসপাতালে পানি নেই। গোসল করতে পারিনি। বাথরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রোগীসহ আমরা অনেক কষ্টের মধ্যে আছি।’
পাশের জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাময়িকভাবে পানি আনার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে গণপূর্তের প্রকৌশলী জুলফিকার আরেফিন বলেন, ‘কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে জাতীয় হৃদরোগ হাসপাতালে সাময়িকভাবে পানি সরবরাহ করা হবে।’
এই বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, ‘গভীর নলকূপে পানির স্তর নিচে নেমে গেছে। তাই পাম্প চালু করলেও পানি উঠছে না। গণপূর্তের কর্মকর্তারা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









