হেরে গেলেন সেরেনা, উইম্বলডন চ্যাম্পিয়ন কের্বের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৪ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
হেরে গেলেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালের লড়াইয়ে যেভাবে ক্ষিপ্রতা দেখিয়েছিলেন অনেকেই মনে করেছিল ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিততে চলেছেন সেরেনা৷ শনিবার উইম্বলডন উইমেন সিঙ্গলসের ফাইনালে জার্মানির টেনিস তারকা এবং বিশ্বের প্রাক্তন নম্বর ১ কের্বেরের কাছে হেরে গেলেন সেরেনা।
সন্তান জন্ম দেওয়ার ঠিক দশ মাস পর তার দশম উইম্বলডন সিঙ্গলস ফাইনালে নেমে ছিলেন `সুপার মম`সেরেনা উইলিয়ামস। তবে শনিবার সুপার মম-এর খেতাব জেতা হল না। জার্মানির অ্যাঞ্জেলিক কের্বেরের কাছে ফাইনালে স্ট্রেট সেটে ৩-৬,৩-৬ হেরে গেলেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লামের মালকিন সেরেনা।
নিজের অষ্টম উইম্বলডন খেতাবটা জেতার জন্য পরের বার সেন্টার কোর্টে ফিরতে চান বলে জানিয়ে দিয়েছেন ৩৬ বছরের সুপার মম সেরেনা। টেনিসের ওপেন যুগে সেরেনা তৃতীয় খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি বয়সে কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে খেলছিলেন।
৩৬ বছর ২৯২ দিন বয়সে উইম্বলডন ফাইনালে নেমে নজির গড়া সেরেনা হারায় অবশ্য কিছু বড় রেকর্ড হল না। মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আপাতত স্পর্শ করা হল না সেরেনা। পাশাপাশি স্টেফি গ্রাফের ৭টি উইম্বলডন জয়ের রেকর্ড ভাঙা হল না সেরেনার।
২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ি সেরেনাকে ৬-৩, ৬-৩ সেটে হারান বিশ্ব র্যাংকিয়ে ১ নম্বরে থাকা কের্বের৷ এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়৷ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি৷ প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন কের্বের৷
অন্যদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে শেষ হাসি হাসলেন ‘জোকার’৷ রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে (৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮) অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছালেন নোভাক জকোভিচ৷
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











