ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২০:৫০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

হোটেল-রেস্তোরাঁয় খেতে লাগবে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এ বিধিনিষেধ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকতে করোনা টিকার সনদ থাকা লাগবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অফিস-আদালতে ও বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে। শপিংমল, দোকানপাট, বাজার ও হোটেল-রেস্তোরাঁয় গেলে ক্রেতা-বিক্রেতার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।