ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

বিদেশ প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব কমিটি গঠন করতে হবে। বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারী করা হয়।

এ লক্ষ্যে গঠিত কমিটিকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, সারাবিশ্বে নভেল করোনা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও বেশ কিছু রোগী সনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বব্যাপী ‘হোম কোয়ারেন্টাইন’ একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ জন্য সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করতে বদ্ধ পরিকর।