হ্যারি-মেগান ইস্যু দ্রুত নিষ্পত্তি চান রানি দ্বিতীয় এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ রাজপরিবারে চলছে সম্পর্কের টানাপোড়ন। প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান রাজ পরিবারের বাইরে চলে যেতে চান। এরই মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তারা রাজ পরিবারের বাইরে গিয়ে নিজেদের মতো করে চলতে চান। এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।
রাজবাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি তলব করেছেন রানি। কর্মকর্তারা এখন নীল-নকশা বানাতে ব্যস্ত। নকশা মূলত বিপুল সম্পত্তির হিসেব-নিকেশ নিয়ে। ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানার ছোট ছেলে রাজকুমার হ্যারি ও তার স্ত্রী মেগানের বিষয়টি নাকি তিন দিনের মধ্যে সারতে চান রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজপরিবারের ঘনিষ্ঠের বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি টেলিগ্রাফ।
গত বুধবার হঠাৎই রাজপরিবারের সিনিয়র সদস্যের খেতাব ত্যাগ করার সিদ্ধান্ত জানান ডিউক এবং ডাচেস অব সাসেক্স। রাজপরিবারের আর্থিক সুযোগ-সুবিধা ছেড়ে সাধারণ মানুষের মতো আয় করার কথা জানান তারা। কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হ্যারির যে সম্পত্তি রয়েছে, তা নিয়েই এখন হিসেবনিকেশ শুরু হয়েছে রাজবাড়িতে। মূলত সম্পত্তি নিয়ে কথা বলতেই হ্যারি এখনও ব্রিটেনে রয়ে গিয়েছেন বলে দাবি টেলিগ্রাফের।
নাতির এই সিদ্ধান্তে যে রানি খুশি নন, তা জানিয়েছেন রাজপরিবারের ঘনিষ্ঠ এক সহযোগী। তবে হ্যারি ও মেগানের ঘনিষ্ঠ এক সাংবাদিক দাবি করেছেন, রাজপরিবারের চাপেই এই খেতাব ত্যাগ করতে বাধ্য হন হ্যারিরা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘হ্যারি-মেগানের এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক’। রানির জন্য তার কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এরই মধ্যে ডিজনির একটি কাজে সম্প্রতি গলা দিয়েছেন মেগান। সেখান থেকে আসা অর্থ মূলত হাতিদের জন্য ব্যবহার করা হবে বলে খবর। তবে মেগান যে অভিনয় জগতেই আবার ফিরছেন, এই খবর থেকে তারই ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছেন অনেকে।
-জেডসি
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











